

দোহাভিত্তিক বিশ্বখ্যাত এভিয়েশন প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজ গ্রুপ বাংলাদেশে বিশেষ রিক্রুটমেন্ট ইভেন্ট আয়োজনের মাধ্যমে কাতার ডিউটি ফ্রি (Qatar Duty Free)-এর ফুড অ্যান্ড বেভারেজ (F&B) বিভাগে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ কার্যক্রমটি কাস্টমার সার্ভিস জব ফ্যামিলির অধীনে পরিচালিত হচ্ছে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে কাতারের দোহায় অবস্থিত বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
কাতার ডিউটি ফ্রির F&B বিভাগে বর্তমানে নিচের পদগুলোতে জনবল নেওয়া হবে—
F&B Food Service Assistant
F&B Porter / Porter
Junior Barista
Junior Bartender
কর্মপরিবেশ ও সুযোগ–সুবিধা
কাতার ডিউটি ফ্রি বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক ডিউটি-ফ্রি শপিং ডেস্টিনেশন হিসেবে পরিচিত। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত এই শপিং কমপ্লেক্সে রয়েছে—
৯০টির বেশি আন্তর্জাতিক মানের বুটিক ও রিটেইল স্টোর
৩০টির বেশি রেস্টুরেন্ট ও ক্যাফে
প্রায় ৪০,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত আধুনিক সুবিধা
এখানে কাজের মাধ্যমে প্রার্থীরা বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের আতিথেয়তা খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রা
কাতার এয়ারওয়েজ গ্রুপ জানায়, মাত্র চারটি উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে ১২টি ভিন্ন ব্যবসা ইউনিটে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। উদ্ভাবন, গ্রাহকসেবা এবং বৈশ্বিক মান বজায় রাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্ব এভিয়েশন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে।
আবেদন যেভাবে
সংশ্লিষ্টরা মনে করছেন, যারা বিদেশে বিশেষ করে কাতারে আতিথেয়তা ও ফুড অ্যান্ড বেভারেজ খাতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি সময়োপযোগী ও আকর্ষণীয় সুযোগ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।