
নিজস্ব প্রতিবেদক


গাজীপুরের শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চৌক্কার খাল (গড়গড়িয়া খাল) পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ)। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার ছাপিলাপাড়া গ্রামে খালটি পরিদর্শনে যান তাঁরা।
পরিদর্শনকালে মন্ত্রী খালের দুই পাড়ে কলকারখানার বর্জ্য ও অবৈধ দখলের চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পানিসম্পদ মন্ত্রী বলেন:
আমরা শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এই খাল খনন কর্মসূচিতে এসেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্রিত করে নিজে কোদাল দিয়ে খাল খনন করেছিলেন। তাঁর সেই স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা ইতিমধ্যেই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছি।
২০ হাজার কিলোমিটারখাল খনন ও পুনঃখননের মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, খাল সরকারি সম্পত্তি এবং এটি কেবল জনস্বার্থেই ব্যবহৃত হবে। দীর্ঘদিন ধরে যারা প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করে দোকানপাট বা বাড়িঘর নির্মাণ করেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, "শপথ নেওয়ার পরদিন থেকেই আমরা কাজ শুরু করেছি। এটি জনগণের পাশে থাকা দেশপ্রেমিক সরকারের দৃষ্টান্ত।"
গত ২১ ফেব্রুয়ারি প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে 'জিয়ার স্মৃতিবিজড়িত খালটি বিলীনের পথে' শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সরকারের নজরে আসে। স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম (বাচ্চু) বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদারকির আশ্বাস দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় আজকের এই পরিদর্শন।
অনুষ্ঠানে নদী ও প্রকৃতি ফাউন্ডেশন এবং নদী পরিব্রাজক দলের পক্ষ থেকে মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। ১৯৭৮ সালে শহীদ জিয়া নিজে হাতে মাটি কেটে এই খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু পুনঃখনন নয়, বরং শিল্পবর্জ্যের দূষণ বন্ধ করে খালটিকে এর আদি রূপে ফিরিয়ে আনা হোক।
উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।