বাংলাদেশ


বাজারে এলো স্কিন ক্যাফের নতুন ‘রোজাভেরা’ শাওয়ার জেল


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৫ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

বাজারে এলো স্কিন ক্যাফের নতুন ‘রোজাভেরা’ শাওয়ার জেল

ছবি: সংগৃহীত


বাংলাদেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিন ক্যাফে তাদের নতুন পণ্য ‘স্কিন ক্যাফে রোজাভেরা শাওয়ার জেল’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। ক্লিন বিউটির ধারণা অনুসরণ করে তৈরি এই পণ্যটি দৈনন্দিন ত্বকের যত্নে নতুন অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

রোজাভেরা শাওয়ার জেলে রয়েছে গোলাপ ও ল্যাভেন্ডারের মনোরম সুগন্ধের মিশ্রণ। বিশেষভাবে তৈরি এই ফর্মুলা ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। প্রতিদিনের ব্যবহারে এটি ত্বককে রাখবে সতেজ, মসৃণ এবং হালকা সুগন্ধে ভরপুর।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই শাওয়ার জেলটি এখন skincafe.co ওয়েবসাইট ছাড়াও সাজগোজ, আরোগ্যসহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের বেশিরভাগ শীর্ষ সুপারশপেও পণ্যটি পাওয়া যাবে।

 

স্কিন ক্যাফে জানায়, রোজাভেরা শাওয়ার জেল বাজারে আনার মাধ্যমে তারা দৈনন্দিন স্কিনকেয়ারে মানসম্মত ও নিরাপদ পণ্য সরবরাহের প্রতিশ্রুতি আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।

 
 

সম্পর্কিত

বাংলাদেশ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

সুনামগঞ্জ কারাগারে বন্দির মৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাস আলী (৪৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

রংপুরে বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসে পাঠানো ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে। কুমিল্লা থেকে পাঠানো চালানটির মূল নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীতে অনার স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। তবে সামান্য অসাবধানতা কিংবা প্রযুক্তিগত ত্রুটিতে এই প্রয়োজনীয় ডিভাইসই মুহূর্তে ভয়ংকর বিপদের কারণ হয়ে উঠতে পারে। গত দুই মাসে দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ব্র‍্যান্ডের অন্তত চারটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে।

পেশাদারিত্ব ও কমপ্লায়েন্স সংকটে স্টেডফাস্ট কুরিয়ার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় লজিস্টিকস ও ই-কমার্স ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট কুরিয়ার’-এর অভ্যন্তরীণ কমপ্লায়েন্স, করপোরেট অ্যাকাউন্টেবিলিটি এবং কাজের পরিবেশ নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক পিকআপ চালককে মারধরের অভিযোগে থানায় দায়ের করা এফআইআর বা পুলিশ কেসের বর্তমান অবস্থা, অভিযুক্তদের শাস্তির পরিধি এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণের বিষয়গুলো নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত সংকটের জেরে ই-কমার্স মার্চেন্টদের মধ্যেও কোম্পানিটির সাথে কাজ করা নিয়ে বড় ধরনের স্বস্তি ও আস্থার সংকট তৈরি হয়েছে।