

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় আজকের প্রধান সংবাদগুলোতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট, অর্থনীতির চাপ ও দেশের রাজনৈতিক পরিস্থিতির নানা দিক উঠে এসেছে। আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব কীভাবে বাংলাদেশের জ্বালানি, বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব ফেলছে- সেটিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, উন্নয়ন প্রকল্প এবং সামাজিক বিষয়ও স্থান পেয়েছে প্রথম পাতার প্রধান শিরোনামগুলোতে। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি দৈনিক পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো—
“দীর্ঘমেয়াদি যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের মৃত্যুর পরও ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। পাশাপাশি পেন্টাগন গোয়েন্দা তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধটি সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রীও যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
কাতারভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল-আরিয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের ইরানের রাজনৈতিক কাঠামো সম্পর্কে সঠিক বোঝাপড়ার ঘাটতি রয়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
“রেশনিং করে জ্বালানি সংকট মোকাবেলার লক্ষ্য সরকারের”
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্থিতিশীল রাখতে রেশনিং ব্যবস্থার পরিকল্পনা নিয়েছে।
সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ, অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে।
গ্যাস সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের আটটি সার কারখানার মধ্যে পাঁচটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে মোট গ্যাস ব্যবহারের ৬০ শতাংশের বেশি বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় ব্যবহৃত হয়।
এদিকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমিয়ে দিয়েছে পেট্রোবাংলা এবং বিদ্যুৎ কেন্দ্রেও গ্যাস সরবরাহ কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানিতে সংকটের কারণে সরকার জ্বালানি পণ্যে রেশনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে।
জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
“US Senate rejects bid to curb Trump's Iran war powers”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে।
ইরানে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে আনা প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দেন। অধিকাংশ রিপাবলিকান সিনেটর প্রস্তাবটির বিরোধিতা করেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করলে ইরান পাল্টা আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে।
“যুদ্ধের ধাক্কা বাংলাদেশে”
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। সমুদ্রবাণিজ্য, বিমান ভাড়া এবং জ্বালানি বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে শিপিং কোম্পানিগুলো কনটেইনারপ্রতি প্রায় ২০০ থেকে ৩০০ ডলার পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে, যা তারা যুদ্ধকালীন সারচার্জ হিসেবে উল্লেখ করছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যগামী বিমান টিকিটের দামও বেড়ে গেছে, ফলে ওমরাহ যাত্রীসহ সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।
এছাড়া এলএনজি আমদানি ব্যাহত হওয়ায় সরকারকে খোলা বাজার থেকে দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ৮৪ ডলারে পৌঁছেছে এবং তা ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
“স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে এলএনজি কিনেছে সরকার”
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার স্পট মার্কেট থেকে প্রায় দ্বিগুণ দামে এলএনজি কিনছে।
দুই কার্গো এলএনজি কিনতে সরকারের খরচ হবে প্রায় ২,৩০০ কোটি টাকা, যা এক মাস আগে ছিল প্রায় ১,১০০ কোটি টাকা।
প্রতিটি এলএনজি কার্গোতে সাধারণত প্রায় ৩০০ কোটি ঘনফুট গ্যাস থাকে। বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১৭০ কোটি ঘনফুট এবং এলএনজি থেকে ৯০ থেকে ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
“অনিশ্চয়তার ছায়ায় রূপপুর”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দেশের জ্বালানি নিরাপত্তার বড় প্রকল্প হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবতায় নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রকল্পটির প্রথম ইউনিট থেকে আগামী জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও অতীত অভিজ্ঞতার কারণে সময়সূচি নিয়ে সন্দেহ রয়েছে।
প্রকল্পটির ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটির অর্থায়নের বড় অংশ বিদেশি ঋণের হওয়ায় ভবিষ্যতে অর্থনীতির ওপর চাপ তৈরি হতে পারে।
“সংকট ও ঘাটতির ভয়াবহ চাপে অর্থনীতি”
উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং বিনিয়োগে অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ।
মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে এবং নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।
এছাড়া রাজস্ব আদায়েও বড় ঘাটতি দেখা দিয়েছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।
“রিজওয়ানা, খলিলুরকে জিজ্ঞাসাবাদ করার দাবি জামায়াতের”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
“Women sidelined in national politics”
দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সংলাপে বক্তারা বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী ছিলেন এবং তাদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন।
আলোচকরা মনে করেন, রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রশ্ন তোলেন—নারীরা ভোটার হিসেবে গুরুত্বপূর্ণ হলেও নেতৃত্বের ক্ষেত্রে কেন তাদের গুরুত্ব কম দেওয়া হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।