

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই। শনিবার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁকে বাসায় নেওয়া হয়। তবে শনিবার রাতে আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক সাখাওয়াত আলী খানের জানাজা আজ (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁর মরদেহ নরসিংদীর শিবপুর উপজেলার নিজ গ্রাম ধনুয়ায় নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতি-নাতনি এবং অসংখ্য ছাত্র ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক সাখাওয়াত আলী খান ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসর নেন। পরে তিনি পাঁচ বছর একই বিভাগে সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিভাগের সম্মানসূচক অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন।
এ ছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
১৯৪১ সালে নরসিংদীর শিবপুরে এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। শিক্ষাজীবন শেষে তিনি প্রায় এক দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন। পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন এবং সাংবাদিকতা শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অধ্যাপক সাখাওয়াত আলী খান ১৫টি দেশে বিভিন্ন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল সাংবাদিকতা ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক।
তিনি একাধিকবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।