

শেরপুরের নকলা উপজেলায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আটককৃতরা সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা বহন করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেলে অভিযান চালায়। বিকেল আনুমানিক ৫টার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. রতন মিয়া (২২) ও মো. গফুর আমিন (১৯)।
র‍্যাব সূত্রে জানা যায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে বহন করা তলাবিহীন ৩০টি টুকরির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের শেরপুরের নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।