

ভোলায় তরমুজের বাজারে অস্বাভাবিক মন্দা দেখা দিয়েছে। সরবরাহ বেশি ও চাহিদা কম থাকায় দাম পড়ে যাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন।
শনিবার (২৮ মার্চ) জেলার সদর রোড, খালপাড়, কাঁচাবাজার ও নতুন বাজার ঘুরে দেখা যায়, বাজারে তরমুজের সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। ফলে পাইকারি ও খুচরা দুই পর্যায়েই দাম কমে গেছে।
খালপাড় এলাকার ব্যবসায়ী সগির মিয়া বলেন, “মালের দাম বাড়তি, তেলের খরচ বাড়তি কিন্তু বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না।”
বাজারে ঘুরে দেখা গেছে, মৌসুমের শুরুতে ভালো দামে বিক্রি হওয়া তরমুজ এখন প্রত্যাশিত মূল্য পাচ্ছে না। ক্রেতা কম থাকায় অনেক বিক্রেতা দিনের শেষে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ বিক্রি করতে না পেরে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। অন্যদিকে অতিরিক্ত সরবরাহের কারণে পাইকারি দাম কমে যাওয়ায় লাভ করা কঠিন হয়ে পড়েছে।
চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের চাষি মো. জাকির হোসেন বলেন, “ঋণ নিয়ে তরমুজ চাষ করেছি। এবার লাভ তো হচ্ছেই না, উল্টো লোকসানের মুখে পড়েছি।”
রসুলপুর ইউনিয়নের চাষি মোহাম্মদ আলি জানান, ছয় কানি জমিতে চাষ করেও এখন পর্যন্ত অর্ধেক খরচও তুলতে পারেননি। একই অভিযোগ করেছেন আরও অনেক চাষি।
ভোলা কাঁচাবাজারের ব্যবসায়ী মো. রাসেল বলেন, “ঈদের আগে যে তরমুজ ২০০ টাকায় বিক্রি করেছি, এখন ৫০ টাকাতেও বিক্রি করতে কষ্ট হচ্ছে।”
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব রয়েছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ড. শামিম আহমেদবলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। জেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় ১৩ হাজার হেক্টরে উৎপাদন হয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যয় কমাতে না পারলে ভবিষ্যতে চাষিদের আগ্রহ কমে যেতে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।