

উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দিলেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের দরিদ্র যুবক শায়েখ আহমদের। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর খবর পৌঁছেছে পরিবারের কাছে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে দালালচক্রের মাধ্যমে বিদেশে যান শায়েখ। বিভিন্ন দেশ ঘুরে তিনি লিবিয়ায় পৌঁছান। এ জন্য পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়া হয়।
লিবিয়ায় পৌঁছানোর পর ইউরোপে পাঠানোর কথা বলে দালালরা তার পরিবারের কাছে আরও সাড়ে সাত লাখ টাকা দাবি করে। ছেলের ভবিষ্যতের আশায় বাবা আখলুস মিয়া জমি ও গবাদিপশু বিক্রি করে সেই টাকা জোগাড় করেন।
গত ২০ মার্চ পরিবারের সঙ্গে শেষবার কথা হয় শায়েখের। তখন তিনি নির্যাতন, অনাহার ও অমানবিক অবস্থার কথা জানিয়ে দেশে ফিরিয়ে নেওয়ার আকুতি জানান।
এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরে সহযাত্রীদের মাধ্যমে পরিবার জানতে পারে, শায়েখ মারা গেছেন এবং তার মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। স্থানীয়রা জানান, উন্নত জীবনের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই এমন মর্মান্তিক ঘটনার সৃষ্টি হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।