

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া ওই এলাকার মান্না শেখ ও মনিকা বেগম দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে খেলাধুলার সময় হঠাৎ দৌড়ে সড়কে উঠে যায় মারিয়া। এ সময় একটি ইঞ্জিনচালিত যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির মামা সাব্বির বলেন, “আমার একমাত্র ভাগ্নীকে হারালাম। এখন আমি কাকে নিয়ে সাইকেলে ঘুরতে যাবো? আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।”
বাংলাদেশ পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনের চালককে এখনো আটক করা যায়নি। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।