
নিজস্ব প্রতিবেদক


ইছহাক রওশন ফাউন্ডেশন। যাত্রার শুরুতেই অসুস্থ ও কর্মঅক্ষম আজিজুল হকের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সংগঠনটি।
রোববার (২৯ মার্চ ২০২৬) নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর এলাকায় আয়োজিত এক সহায়তা কর্মসূচিতে আজিজুল হকের চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা এককালীন নয়, বরং ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসরাত শামস মলি। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এই দায়বদ্ধতা থেকেই ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু হয়েছে। আজিজুল হকের মতো অসহায় মানুষের পাশে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভুইয়া বিপ্লব। তিনি বলেন, প্রায় দুই দশক ধরে কর্মঅক্ষম এবং কয়েক বছর ধরে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন আজিজুল হক। তার এই দুরবস্থায় পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আজিজুল হক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন এবং চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন। এই সহায়তা তার জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।