

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদন ছাড়া সিজারিয়ান অপারেশন পরিচালনার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন।
রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার উত্তরবাজার এলাকায় অবস্থিত ‘মায়ান জেনারেল হাসপাতাল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।
প্রাথমিক তথ্যে জানা যায়, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি ভাড়া ভবনে প্রায় তিন মাস ধরে হাসপাতালটি পরিচালনা করছিলেন। প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন না থাকলেও সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।
ঘটনার সূত্রপাত শনিবার, যখন আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা অনুমোদনের জন্য আবেদন করেছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তারা সতর্ক করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অনুমোদনহীন ও অনিয়মে পরিচালিত হাসপাতালগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।