

একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ- মুরাদনগরে শুরু হচ্ছে তরুণ উদ্যোক্তা আইডিয়া প্রোগ্রাম। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘আমার মুরাদনগর তরুণ উদ্যোক্তা আইডিয়া প্রোগ্রাম’ নামে এই আয়োজনের মাধ্যমে তরুণরা তাদের সৃজনশীল ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পাবেন।
বর্তমান সময়ে অনেক তরুণের মধ্যে সম্ভাবনা ও স্বপ্ন থাকলেও সঠিক দিকনির্দেশনা ও সহায়তার অভাবে তা বাস্তবায়িত হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা গুগল ফর্মের মাধ্যমে অথবা সরাসরি প্রতিনিধির কাছে তাদের আইডিয়া জমা দিতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত সেরা আইডিয়াগুলোর জন্য থাকছে নগদ পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান ২০ হাজার টাকা।
শুধু পুরস্কারই নয়, নির্বাচিত আইডিয়াগুলোকে বাস্তব ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় ফান্ড ও সার্বিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আয়োজকদের আশা, এই উদ্যোগ তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াবে এবং স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, নিজের আইডিয়া সাহসের সঙ্গে তুলে ধরতে হবে এবং প্রথম পদক্ষেপ নিতে হবে। এতে করেই তৈরি হতে পারে ভবিষ্যতের সফলতার গল্প।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ নম্বর: 018113-80600, এছাড়া অনলাইনে আবেদন করা যাবে নির্ধারিত ফর্মের মাধ্যমে।
আনলাইন আবেদন ফর্ম: https://forms.gle/Gv6skbwh1tYfdEH59
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।