
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর বেইলি রোডে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। বিল পরিশোধ না করে গ্রাহক বেরিয়ে যাওয়া ঠেকাতে রেস্টুরেন্টের ফটকে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যা প্রাণহানির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তদন্ত সংস্থা।
ওই রাতে কেএফসি ভবনের পাশে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, এর আগেই ‘অব্যবস্থাপনার জালে’ আটকা পড়ে অন্তত ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
এ ঘটনায় রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রায় দুই বছর পর গত ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এতে ভবনের মালিকপক্ষ আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদসহ মোট ২২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আগুনের সূত্রপাত ঘটে ভবনের নিচতলার ‘চুমুক’ নামের একটি কফিশপে থাকা বৈদ্যুতিক কেটলি থেকে। সেদিন ‘লিপ ইয়ার’ উপলক্ষে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বিশেষ ছাড় থাকায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গ্রাহক উপস্থিত ছিলেন।
আরও জানা গেছে, আগুন লাগার পর দোকানের ব্যবস্থাপক জেইন উদ্দিন জিসান প্রধান ফটকে তালা লাগানোর নির্দেশ দেন, যাতে কেউ বিল না দিয়ে বেরিয়ে যেতে না পারেন। এতে বহু গ্রাহক ভেতরে আটকা পড়ে যান এবং শ্বাসরোধ হয়ে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে।
সিআইডির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যবস্থাপক জিসানের এমন সিদ্ধান্ত ছিল চরম খামখেয়ালিপূর্ণ, যা বহু প্রাণহানির কারণ হয়েছে। এজন্য তাকেও অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।
নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। এদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সর্বশেষ তথ্যে ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।