
জেলা প্রতিনিধি


হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত চিঠিটি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, হাওরপাড়ের মানুষের জীবিকা মূলত বোরো ফসলের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক জলাবদ্ধতার কারণে সেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে কৃষকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সমস্যার কার্যকর সমাধান এখনো পাওয়া যাচ্ছে না।
প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ হাওর অঞ্চল- সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় একই সমস্যা বিরাজ করছে। এসব এলাকায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
চিঠিতে শিশির মনির কিছু প্রস্তাবও দিয়েছেন। এর মধ্যে রয়েছে- হাওর এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার পরিদর্শন, প্রয়োজন হলে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা, প্রশাসনের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ।
তিনি উল্লেখ করেন, সরকারের পূর্ববর্তী খাল খনন কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছিল। বিশেষ করে দিরাই-শাল্লা এলাকায় খাল খননের উদ্যোগ জোরদার করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি অপরিকল্পিত বাঁধ নির্মাণ হাওরাঞ্চলের জন্য ক্ষতিকর হয়ে উঠছে।
শিশির মনির হাওরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং কৃষকদের ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।