

পবিত্র রমজান উপলক্ষে নগদ গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়, যেখানে কেনাকাটা করে নগদ ওয়ালেট ব্যবহারকারীরা হেলিকপ্টার ভ্রমণের আকর্ষণীয় পুরস্কার জিততে পারতেন। এই ক্যাম্পেইনের মূল বিজয়ী হয়েছেন ঢাকার দুই গ্রাহক কাজী ইমন ও আফজাল হোসেন।
মোহাম্মদপুরের বাসিন্দা কাজী ইমন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগের কর্মকর্তা। তিনি স্ত্রী সাদিয়া এবং মেয়েকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন। সাদিয়া জানান, আকাশে উড়ে যাওয়ার অভিজ্ঞতা যেন তাকে পাখির মতো অনুভূত করিয়েছে। ইমন বলেন, বিমানে ভ্রমণ করেছেন আগে, কিন্তু হেলিকপ্টারে ওঠার সুযোগ আগে হয়নি। নগদের এই আয়োজনের জন্য তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, এমন একটি পুরস্কার জিততে পারা তার জন্য একেবারেই অপ্রত্যাশিত।
ঢাকার মিরপুরের বাসিন্দা আফজাল হোসেন স্থানীয় একটি সুপারশপে চাকরি করেন। তিনি সহকর্মী ও বন্ধু মাসুদ রানাকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন। ভ্রমণ শেষে আফজাল বলেন, অভিজ্ঞতাটি শব্দে প্রকাশ করা সম্ভব নয়। তিনি কখনো ভাবেননি এমন উপহার জিতবেন।
মূল পুরস্কারের পাশাপাশি ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিভিন্ন মার্চেন্টে দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক সুবিধা পেয়ে থাকেন। জুতার দোকান, পোশাক ও অনলাইন শপিং প্ল্যাটফর্মে কেনাকাটা করে নগদ ওয়ালেট ব্যবহারকারীরা এসব সুবিধা ভোগ করেন।
নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার জানান, ক্যাম্পেইনের জন্য গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পাওয়া গেছে। পুরস্কারপ্রাপ্তদের উচ্ছ্বাস প্রতিষ্ঠানটির জন্য আনন্দের কারণ হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।