

জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ ধারণের আহ্বান জানান।
শিশির মনির বলেন, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছিল। ওই নির্দেশনার আলোকে নভেম্বরে অধ্যাদেশ জারি হয় এবং ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সচিবালয়ের উদ্বোধন করা হয়। এমনকি এর আংশিক কার্যক্রমও শুরু হয়েছিল।
কিন্তু জাতীয় সংসদে সেই অধ্যাদেশ রহিত করার ঘটনাকে তিনি বিচার বিভাগের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। তবে এ ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে শিশির মনির বলেন, কোনো রায়ের ওপর স্থগিতাদেশ না থাকলে তা মানা বাধ্যতামূলক। এই অবস্থায় অধ্যাদেশ বাতিল করা সংবিধানের পরিপন্থী।
তিনি আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এ ধরনের পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতার জন্য অশনিসংকেত।
শিশির মনির জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে রিট দায়ের করবেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সরকার এ অবস্থান থেকে সরে এসে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় উদ্যোগ নেবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।