
নিজস্ব প্রতিবেদক


দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় তাদের প্রিমিয়াম সেগমেন্ট ‘ডিস্‌কোন’-এ যুক্ত করল এক নতুন ও বৈচিত্র্যময় ভ্যারিয়েন্ট। কুকিজ, ব্রাউনি আর ক্রিমি ক্যারামেলের এক অনন্য মিশেলে বাজারে এসেছে ‘ভ্যানিলা চকো ব্রাউনি উইথ ক্রিমি ক্যারামেল’। রিচ ইনডালজিং স্বাদের এই আইসক্রিমটি প্রতি কামড়ে ভোক্তাদের দেবে এক রাজকীয় অভিজ্ঞতা।
নতুন এই ডিস্‌কোনটি সাজানো হয়েছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে, যেখানে প্রতিটি স্তরে রয়েছে স্বাদের চমক:
ডার্ক চকোলেট ডিস্ক: আইসক্রিমের উপরিভাগে রয়েছে প্রিমিয়াম ডার্ক চকোলেটের শক্ত আস্তরণ বা ডিস্ক। ব্রাউনি ও কুকিজ ক্রাম্বলস: ডিস্কের ওপরে ছিটানো রয়েছে মচমচে কুকিজ ও ব্রাউনি ক্রাম্বলস, যা আইসক্রিমটিতে যোগ করেছে বাড়তি ক্রাঞ্চ। ভ্যানিলা চকো ব্রাউনি বেস: মূল আইসক্রিম হিসেবে ব্যবহার করা হয়েছে অত্যন্ত ক্রিমি ভ্যানিলা ও চকো ব্রাউনির ফিউশন। ক্যারামেল সারপ্রাইজ: আইসক্রিমের ঠিক মাঝখানে রয়েছে লিকুইড ক্রিমি ক্যারামেলের একটি সুস্বাদু স্তর। চকোলেট ওয়েফার কোন: সবশেষে রয়েছে মচমচে ওয়েফার কোন, যার একদম নিচের অংশে রয়েছে ঘন ডার্ক চকোলেটের ভরাট অংশ।
সেভয়-এর মার্কেটিং বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে সাধারণ স্বাদের বাইরে গিয়ে ভিন্নধর্মী ও প্রিমিয়াম ডেজার্টের চাহিদা বাড়ছে। যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে তরুণরা এখন এমন কিছু খোঁজে যা স্বাদে এবং অভিজ্ঞতায় হবে স্বতন্ত্র। নতুন এই ডিস্‌কোন মূলত সেই প্রিমিয়াম অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
নতুন পণ্যটি নিয়ে সেভয়-এর এক মুখপাত্র বলেন:
"ভোক্তাদের জন্য সব সময় স্বাদে ও অভিজ্ঞতায় বিশেষ কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের এই নতুন ভ্যারিয়েন্টে কুকিজ, ব্রাউনি আর ক্যারামেলের যে কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, তা আইসক্রিম প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।"
সেভয় জানিয়েছে, তাদের নতুন এই ডিস্‌কোন ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে দেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সকল আইসক্রিম পার্লার ও রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।