
নিজস্ব প্রতিবেদক


রিমার্ক এইচবি লিমিটেডআয়োজিত “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট”-এ ব্যবসায়িক সফলতা ও বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন ডিস্ট্রিবিউটরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে এপ্রিল মাসের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত ডিস্ট্রিবিউটরদের হাতে বিভিন্ন সাইজের আধুনিক এসি ও টেলিভিশন তুলে দেওয়া হয়।
মাসভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন চট্টগ্রাম শহরের মুরাদপুরের এ এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম, নোয়াখালীর মাইজদি রোডের ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দির মেসার্স লিয়াকত আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, ফেনীর এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আশিকুর রহমান এবং রাজশাহীর এমএস নাহিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. উজ্জ্বল হোসাইন।
শবনম ফারিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, “রিমার্ক নিজেদের ব্যবসার পাশাপাশি দেশের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে। বিশ্বমানের পণ্য উৎপাদন ও রফতানির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদী।
পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের আরও উৎসাহিত করে। রিমার্ক যেভাবে ডেকে এনে সম্মানিত করছে, তা ব্যতিক্রম।”
ফেনীর ব্যবসায়ী আশিকুর রহমান বলেন, “লিলি ব্র্যান্ডের বডি ওয়াশ হুইপড শিয়া এখন বাজারে ব্যাপক জনপ্রিয়। গুণগত মান ও প্যাকেজিংয়ের কারণে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে।”
অপর বিজয়ী মো. উজ্জ্বল হোসাইন বলেন, “দেশীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছি, এটি আমাদের জন্য গর্বের।”
রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শবনম ফারিয়া বলেন, “রিমার্ক এমন একটি প্রতিষ্ঠান, যা পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজন ও আস্থার সঙ্গে সম্পৃক্ত। শুরু থেকেই প্রতিষ্ঠানটি গুণগত মান ও গ্রাহক আস্থা ধরে রেখে এগিয়ে চলেছে।”
ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, “দেশব্যাপী রিমার্কের সফল অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে কোম্পানির সেলস টিম, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রিমার্ক জানায়, প্রতিষ্ঠানটি বর্তমানে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকসসহ ৪১টি ব্র্যান্ডের ১ হাজার ১৩০ ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।