
নিজস্ব প্রতিবেদক


ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬-এ ‘সেরা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ হিসেবে পুরস্কৃত হয়েছে তার্কিশ এয়ারলাইন্স।
রোববার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে এয়ারলাইন্সটির কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
তার্কিশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য সেবা ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরের নেতৃত্বে বাংলাদেশের বাজারে তার্কিশ এয়ারলাইন্স তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে এবং যাত্রীসেবার মানোন্নয়নে কাজ করছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
টোয়াবের সভাপতি রাফিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় এয়ারলাইন্স ক্যাটাগরিতে ‘সেরা ডোমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অনুষ্ঠানে টোয়াবের নেতৃবৃন্দ ছাড়াও দেশ-বিদেশের কূটনৈতিক প্রতিনিধি, এভিয়েশন খাতের অংশীজন এবং পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।