

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিলেও পরে জানান, গুরুত্বপূর্ণ আলোচনা চলায় পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় ইরানও পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, নতুন করে হামলা হলে ইরান কেবল সামরিক লক্ষ্যবস্তু নয়, আঞ্চলিক জ্বালানি অবকাঠামো ও বৈশ্বিক বাণিজ্যপথকেও চাপের মুখে ফেলতে পারে।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ইরানবিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ হামিদরেজা আজিজি বলেন, চলতি বছরের প্রথম দফার সংঘাতে ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। সে কারণে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহারে সংযত ছিল, যাতে দীর্ঘ সময় ধরে হামলা চালানোর সক্ষমতা ধরে রাখা যায়।
তবে তিনি মনে করেন, নতুন করে সংঘাত শুরু হলে ইরান এবার স্বল্পমেয়াদি কিন্তু তীব্র হামলার কৌশল নিতে পারে। এ ক্ষেত্রে প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েক শ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্য হতে পারে। এসব স্থাপনায় হামলা চালিয়ে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করতে পারে তেহরান।
সাম্প্রতিক সময়ে ইরানি কর্মকর্তা ও সরকারঘনিষ্ঠ বিশ্লেষকেরা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধেও কঠোর বক্তব্য দিয়েছেন। তাদের অভিযোগ, মার্কিন ও ইসরায়েলি হামলায় আমিরাত পরোক্ষ সহায়তা দিয়েছে।
ইরানের নিরাপত্তা কাঠামোর ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক সাক্ষাৎকারে বলেন, প্রয়োজন হলে ইরান আবুধাবিকেও লক্ষ্যবস্তু করতে পারে।
আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আলী আলফোনেহ বলেন, এসব বক্তব্য অতিরঞ্জিত হলেও তা ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোরের শীর্ষ পর্যায়ের চিন্তাভাবনার প্রতিফলন।
এদিকে ইরান কৌশলগত সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালিতে চাপ সৃষ্টি করার পথেও হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই পথ দিয়ে বিশ্বের প্রায় ১০ শতাংশ বাণিজ্য পরিচালিত হয়। সমুদ্রপথটির কাছাকাছি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ইরান চাইলে হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেবেও চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে একাধিক সামুদ্রিক ফ্রন্টে ব্যস্ত রাখতে পারে।
মেহেদি খারাতিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালায়, তবে জবাবে ইরান বাব আল-মান্দেবে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।