

কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি রাজধানীর দুই সিটি করপোরেশন। ঈদের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঢাকার বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। প্রধান সড়কের তুলনায় অলিগলিতে পরিস্থিতি আরও খারাপ। অনেক স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির পশুর নাড়িভুঁড়ি, রক্তমাখা মাটি, চামড়ার অংশ, খুর, শিং ও অন্যান্য বর্জ্য সড়কের পাশে পড়ে আছে। কোথাও কোথাও জমে আছে পশুর রক্তও।
ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছিলেন, কাজ শুরুর আট ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ শেষ হবে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছিলেন, সরকার নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কাজ সম্পন্ন করা হবে।
তবে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। রোকেয়া সরণির পীরেরবাগ সড়ক, তেজতুরিবাজার, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন এলাকা, পূর্ব মণিপুর ও শাহজাদপুর লেকভিউ সড়কে এখনও বর্জ্য পড়ে রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পরিস্থিতি আরও খারাপ দেখা গেছে। জিগাতলা, হাজারীবাগ মনেশ্বর রোড, গণকটুলী সিটি কলোনি, চকবাজারের নূর ফাতাহ লেন, বকশীবাজার, আগা সাদেক রোড ও নাজিরাবাজার এলাকায় কোরবানির বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়।
পূর্ব রামপুরার বাসিন্দা মো. আল আমিন বলেন, সিটি করপোরেশন রাতের মধ্যেই বর্জ্য পরিষ্কারের কথা বলেছিল। কিন্তু সকাল গড়ালেও অনেক জায়গায় ময়লা পড়ে আছে। দুর্গন্ধে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম দাবি করেন, বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে চলছে। তিনি জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ড শতভাগ বর্জ্যমুক্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার সকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে আব্দুস সালাম বলেন, ঈদের দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। এদিন ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, ঈদের দিন রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।