
জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং খাতের ওপর আস্থা কমে যেতে পারে এবং এর নেতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়বে। একই সঙ্গে ব্যাংকটির প্রকৃত শেয়ারহোল্ডারদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে ৬৮ বিধিতে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ড. শফিকুর রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি ব্যাংকটির মালিকানা, পরিচালনা ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিরোধীদলীয় নেতা বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানায় পরিবর্তন আনার ক্ষেত্রে দীর্ঘদিনের প্রকৃত শেয়ারহোল্ডারদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকটির মালিকানা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসে।
তিনি আরও বলেন, বিগত সময়ে ব্যাংকটিতে বিপুলসংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হলেও সেই প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন রয়েছে। পরবর্তীতে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হলেও অনেকেই তাতে অংশ নেননি বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ড. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের অর্থ কোনো রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা উচিত। একইসঙ্গে তিনি বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ইসলামী ব্যাংককে ঘিরে অতীতে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অনেক অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও সেসবের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। আরডিএস প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এটি বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জন্য পরিচালিত একটি কর্মসূচি।
নিজেকে ব্যাংকটির একজন ক্ষুদ্র শেয়ারহোল্ডার ও গ্রাহক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের সব শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের প্রতিষ্ঠান। এর স্থিতিশীলতা রক্ষা করা জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট।
ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে আলোচিত একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে, যা নিয়ে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে।
অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদানের কথা তুলে ধরে ড. শফিকুর রহমান বলেন, দেশের ব্যাংকিং খাতে আস্থা তৈরিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই আস্থায় কোনো ধরনের সংকট তৈরি হলে তা সামগ্রিক আর্থিক খাতকে প্রভাবিত করতে পারে।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে ইসলামী ব্যাংককে স্থিতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে ব্যাংকিং খাতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।