

বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে পাঁচটি নতুন লাইফস্টাইল ডিভাইস উন্মোচন করেছে। নতুন লাইনআপে রয়েছে তিনটি ফাস্ট-চার্জিং পাওয়ার ব্যাংক, একটি সাউন্ডবার এবং একটি প্রিমিয়াম ওয়্যারলেস হেডফোন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইসগুলো ইতোমধ্যে দেশের বিভিন্ন অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
নতুন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০,০০০, শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০,০০০, শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০,০০০ মিলিঅ্যাম্পিয়ার, শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল এবং রেডমি হেডফোনস নিও।
নতুন লাইনআপের অন্যতম আকর্ষণ শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০,০০০ (ইন্টিগ্রেটেড কেবল)। নিয়মিত ব্যবহারকারী ও পেশাজীবীদের কথা বিবেচনায় তৈরি এই ডিভাইসটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোন সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
এতে রয়েছে ৬৫ ওয়াট সেলফ-চার্জিং সুবিধা, যার ফলে মাত্র আড়াই ঘণ্টায় পাওয়ার ব্যাংকটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ট্রিপল-পোর্ট আউটপুট, স্মার্ট ডিজিটাল ডিসপ্লে এবং বিল্ট-ইন টাইপ-সি কেবলযুক্ত ডিভাইসটি অবসিডিয়ান ব্ল্যাক ও স্পেস গ্রে রঙে ৪,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০,০০০ কমপ্যাক্ট ডিজাইনের হলেও একই ধরনের ফাস্ট চার্জিং সুবিধা দিচ্ছে। এটি প্যাস্টেল ব্লু ও চারকোল ব্ল্যাক রঙে ৪,২৯৯ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
এ ছাড়া শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০,০০০ মিলিঅ্যাম্পিয়ার মডেলে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, বিল্ট-ইন টাইপ-সি কেবল এবং অতিরিক্ত গরম, শর্ট সার্কিট ও ওভারচার্জিং প্রতিরোধে মাল্টি-প্রোটেকশন সিস্টেম। ক্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক রঙের এই ডিভাইসটির দাম ২,৫৯৯ টাকা।
অডিও অভিজ্ঞতা আরও উন্নত করতে শাওমি বাজারে এনেছে শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল। এতে রয়েছে রিচ স্টেরিও অডিও প্রযুক্তি, যা সিনেমা, গেমিং ও গান শোনার সময় উন্নত সাউন্ড এবং গভীর বেস নিশ্চিত করবে।
সাউন্ডবারটিতে ব্লুটুথ ওয়্যারলেস সংযোগের পাশাপাশি অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সুবিধাও রয়েছে। কালো রঙের এই ডিভাইসটির বাজারমূল্য ৮,৯৯৯ টাকা।
নতুন লাইনআপের আরেকটি আকর্ষণ রেডমি হেডফোনস নিও। এতে রয়েছে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন, ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার এবং হাই-রেজ অডিও সাপোর্ট।
হেডফোনটির ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া মাত্র ১০ মিনিট চার্জে প্রায় ৫ ঘণ্টা প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। ডুয়েল-ডিভাইস কানেক্টিভিটি সমর্থিত এই ডিভাইসটি অবসিডিয়ান ব্ল্যাক ও স্যান্ড হোয়াইট রঙে ৯,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে।
শাওমির নতুন এই পাঁচটি লাইফস্টাইল ডিভাইস এখন দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং অফিসিয়াল বিক্রয় চ্যানেলে পাওয়া যাচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।