
নিজস্ব প্রতিবেদক


দেশে বিভিন্ন স্থানে একের পর এক ভিভোর স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে। চলতি জুন মাসে আশুলিয়া-টঙ্গী-কুষ্টিয়ায় ভিভোসহ তিনটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় একজন মারা গেছেন। এবং কয়েকজন আহত হয়েছে।
ধারাবাহিক এসব ঘটনায় স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ জুন সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা VIVO Y12 মডেলের মোবাইল ফোন বিস্ফোরিত হয়।
আমিরুল জানান, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় হঠাৎ পকেটে থাকা ফোনটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। গত ২১ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় VIVO Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন আমার শাশুড়ি। হঠাৎ অনুভব করেন তার ব্যবহৃত ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ফোনটি হাতে নেন।
তিনি আরও জানান, VIVO Y20 ফোনটি হাতে নেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি থেকে অনেক ধোঁয়া বের হতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ফোনটি বারান্দায় ফেলে দেয়া হয়। অল্প সময়ের মধ্যেই ফোনটি বিস্ফোরিত হয়।
পরিবারের দাবি, ফোনটি যদি ঘরের ভেতরে বা বিছানায় থাকত, তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল। গত ১৪ জুন আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৪৪)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙলমোড়া গ্রামের বাসিন্দা এবং তিনি আশুলিয়ায় স্টক লটের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। তখন ভুক্তভোগীর চিৎকার শুনে রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিস্ফোরণের ফলে ঘরের কিছু আসবাবপত্রও পুড়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ (IQOO) মডেলের একটি স্মার্টফোনের প্যাকেট এবং মোবাইল ও চার্জারের পোড়া অংশ পাওয়া যায়।
ভিভো মোবাইল বিস্ফোরণের ঘটনায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন ব্যাখ্যা প্রদান করেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।