
নিজস্ব প্রতিবেদক


নিজের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণ ও বেকার যুবকদের ক্যারিয়ার গঠন এবং মানসিক সহায়তায় কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা ও মেন্টর রফিকুল ইসলাম মাহিম। ‘নিজে যতটুকু জানি, ততটুকু দিয়েই অন্যের উপকার করা উচিত’ এই বিশ্বাসকে ধারণ করে দীর্ঘদিন ধরে তরুণদের জন্য গাইডলাইন, কাউন্সেলিং ও মেন্টরিং সেবা দিয়ে আসছেন ‘জব ইনফরমেশন বিডি’ (Job Information BD)-এর ব্যবস্থাপনা পরিচালক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তরুণদের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং অভিজ্ঞদের সমাজের নতুন প্রজন্মকে পথ দেখানোর আহ্বান জানান।
রফিকুল ইসলাম মাহিম জানান, অনেক আগে থেকেই ব্যক্তিগত আগ্রহ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি তরুণদের কাউন্সেলিং ও মেন্টরিং করার চেষ্টা করছেন। তার বিশ্বাস, একজন মানুষ যতটুকুই জানুক না কেন, সেই জ্ঞান যদি অন্য কারও সামান্য উপকারে আসে, তবে তা ভাগ করে নেওয়া উচিত। এই চিন্তা থেকেই তার মেন্টরিং কার্যক্রমের সূচনা।
তিনি বলেন, অনেক সময় গাইডলাইনের অভাবে মেধাবী তরুণরা পিছিয়ে পড়ে বা হতাশ হয়ে যায়। এ পরিস্থিতি পরিবর্তনে সমাজের অভিজ্ঞ ও অগ্রজদের এগিয়ে আসা প্রয়োজন।
রফিকুল ইসলাম মাহিম বলেন, "সমস্যা হচ্ছে আমরা সবাই উপরে উঠলে বা একটা ধাপ পার করলে তখন নিচে যারা আছে তাদের ভুলে যাই, তাদের জন্য সময় থাকে না। অথচ আমাদের এই ছোট ছোট গাইডলাইন বা একটু সময় ছোটরা দাবি করতেই পারে।"
তার মতে, একজন অভিজ্ঞ মানুষের সামান্য সময়, পরামর্শ কিংবা দিকনির্দেশনাও একজন তরুণের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
কর্মজীবনের শুরুতেই তিনি প্রতিষ্ঠা করেন ‘জব ইনফরমেশন বিডি’ নামের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বেকার তরুণ-তরুণীদের চাকরির তথ্য, ক্যারিয়ার পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন তিনি। নিজের সীমাবদ্ধতার মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টাকে তিনি জীবনের অন্যতম বড় তৃপ্তি বলে উল্লেখ করেন।
সমালোচনার বিষয়ে তিনি বলেন, মানুষের নেতিবাচক মন্তব্যে নিরুৎসাহিত না হয়ে ইতিবাচক কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন।
অগ্রজদের উদ্দেশে রফিকুল ইসলাম মাহিম বলেন, কোনো অভিজ্ঞ ব্যক্তি এসে পথ দেখানোর অপেক্ষায় না থেকে, যার যতটুকু অভিজ্ঞতা আছে, তার চেয়ে কম অভিজ্ঞদের সেটুকু দিয়ে সহযোগিতা করা উচিত। ছোট ছোট ভালো উদ্যোগ এবং আন্তরিক পরামর্শ অনেক মানুষের জীবন বদলে দিতে পারে।
তিনি দেশের তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, পড়াশোনা, ক্যারিয়ার, ব্যক্তিগত কিংবা মানসিক যেকোনো সমস্যায় তিনি পাশে থাকার চেষ্টা করবেন। প্রয়োজন হলে নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে সর্বোচ্চ সহযোগিতা করারও আশ্বাস দেন।
রফিকুল ইসলাম মাহিমের এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা যদি নিজেদের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।