

কাজের ব্যস্ততা যতই থাকুক, দাম্পত্যে শান্তি ধরে রাখতে একে অপরের প্রতি বোঝাপড়া আর পারস্পরিক সহযোগিতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন শ্রেয়া।
স্বামীকে পাশে পাওয়াকে নিজের সৌভাগ্য বলে মনে করেন এই গায়িকা। তার ভাষ্য, সংসারের বিভিন্ন দায়িত্ব শিলাদিত্য নিজেই ভাগ করে নেন। বাড়ির কাজের ক্ষেত্রেও দুজনের মধ্যে নির্দিষ্ট কোনো ‘ভূমিকা’ নেই; যে যার মতো প্রয়োজন অনুযায়ী দায়িত্ব সামলে নেন।
শ্রেয়া জানান, শিলাদিত্য নিজের কাজ নিজেই করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি তিনি নিজের থালাবাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করার কাজও করেন। শ্রেয়া এগুলো করে দিলে বরং তিনি বিরক্ত হন।
দুজনের পেশাগত ব্যস্ততাও কম নয়। ফলে সবসময় একসঙ্গে থাকা কিংবা একজনকে বাড়িতে থাকার জন্য চাপ দেওয়ার মতো প্রত্যাশা তাদের সম্পর্কে নেই। শ্রেয়ার মতে, দুজনেই নিজেদের কাজকে সম্মান করেন এবং সেই জায়গা থেকেই সম্পর্কটাকে এগিয়ে নেন।
গায়িকা বলেন, এমনও হয়েছে যে তাকে মাসের পর মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো স্বামী তাকে জবাবদিহির মুখে ফেলেননি। প্রেমের সময় থেকেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছিল বলে জানান তিনি।
শ্রেয়ার ও শিলাদিত্যের পরিচয় স্কুলজীবন থেকেই। দীর্ঘদিনের বন্ধুত্ব একসময় প্রেমে গড়ায়। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালে তাদের পরিবারে আসে ছেলে দেবযান।
বর্তমানে সন্তান, পেশা ও সংসার সবকিছুর মধ্যে ভারসাম্য রেখেই এগিয়ে চলেছেন তারা। আর শ্রেয়ার মতে, এই পথচলায় অহমিকা নয়, বরং সহযোগিতা ও বোঝাপড়াই তাদের সম্পর্ককে সহজ রেখেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণা শহরের একটি সড়কের উন্নয়নকাজের গুণগত মান দেখতে আজ সোমবার রাত ১১টার দিকে সরেজমিনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।