
কাউকে দিয়েছেন প্রতারণার মামলা, কাউকে দিয়েছেন ধর্ষণ মামলা, আবার কাউকে জরিয়েছেন অপহরণ ও মানবপাচারের মামলায়। এমনকি নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় দাবি করে স্ত্রীকে দিয়ে উঠিয়েছেন লাখ লাখ টাকার চাঁদা। এমনই সব গুরুতর অভিযোগ উঠেছে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
নথি ঘেঁটে জানা যায়, এসব অভিযোগের সময় আরিফুল ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যায় দূরবীন নিউজের অনুসন্ধানী টিম। কথা হয় মার্কেটের ব্যবসায়ী, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। তাদের বক্তব্য, নথিপত্র ও পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করে অনুসন্ধানে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
গাজীপুরের চান্দোনা চৌরাস্তা এলাকার হাজী হোসেন পাইকারি মার্কেটের ব্যবসায়ীদের দাবি, ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলা, নোটিশ ও ভয়ভীতি দেখিয়ে তাদের সম্পত্তি ও ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা।
তবে ব্যবসায়ী তৌহিদ ইসলামের দাবি, মার্কেটের সম্পত্তির বৈধ মালিক তিনি ও তাঁর পাঁচ বোন। কিন্তু সেই সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসছে বিরোধ।
এছাড়া, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আরিফুল ইসলাম সোহেল বিভিন্নভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন বলেও অভিযোগ ব্যবসায়ীদের। তাদের দাবি, একের পর এক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিকভাবে চাপে রাখা হয়েছে তাদের।
এক ব্যবসায়ীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে যশোরে নারী ও শিশু নির্যাতন আইনে গণধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আরেক ব্যবসায়ী দাবি করেন, ২০১৮ সাল থেকেই তাকে বিভিন্ন মামলায় হয়রানি করা হচ্ছে। অভিযোগের তালিকায় রয়েছে অপহরণ, মানবপাচার ও প্রতারণার মতো গুরুতর মামলাও।
শুধু মামলাই নয়, মার্কেটের ভেতরে পিস্তল প্রদর্শন করে ভয় দেখানোর অভিযোগও করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, লাইসেন্স করা অস্ত্র নিয়ে মার্কেটে এসে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি রাস্তাঘাটে চলাচলের সময়ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, দূরবীন নিউজের অনুসন্ধানে হাতে আসে আরিফুল ইসলাম, তাঁর স্ত্রী ও সন্তানের যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসার আবেদন। এসব নথিতে দেখা যায়, ২০২৫ সালে তাঁর স্ত্রী মোশাররেফা, দুই ছেলে সন্তান আয়াশ ও রাইফ এবং মেয়ে আরিশার ভিসা আবেদনের জন্য ১ লাখ ১৭ হাজার ৬২৫ টাকা বাবদ পরিশোধ করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আরিফুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে দূরবীন নিউজের স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে সংবাদটির বিষয়ে কথা বলতে যোগাযোগের কারণ জানানো হলেও আর কোনো সাড়া মেলেনি তাঁর।
অন্যদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আত্মীয়তার দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।
কাউকে দিয়েছেন প্রতারণার মামলা, কাউকে দিয়েছেন ধর্ষণ মামলা, আবার কাউকে জিরিয়েছেন অপহরণ ও মানবপাচারের মামলায়। এমনকি নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় দাবি করে স্ত্রীকে দিয়ে উঠিয়েছেন লাখ লাখ টাকার চাঁদা। এমনই সব গুরুতর অভিযোগ উঠেছে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তানজিদ হাসান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন তিনি। একই দিনে নাজমুল হোসেন শান্তও ফিফটি পেয়েছেন। এর আগে হাসান মাহমুদের ৬ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেছিল বাংলাদেশ। ফলে একই টেস্টে ফাইফার ও সেঞ্চুরির কৃতিত্ব পেল সফরকারীরা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে লাওস। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ও লাওসের প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকে (এফওসি) ঢাকার পক্ষ থেকে এ অনুরোধ জানানো হলে ভিয়েনতিয়েন তা বিবেচনায় নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানায়।
ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১২।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।