

ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।
সোমবার(২১ মার্চ) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
অভিযুক্ত ওই ছাত্র ইউনিয়ন নেতা আকিফ আহমেদ বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
ছাত্র ইউনিয়নের ফেজবুক পেইজে দেওয়া বিবৃতিতে বলা হয়, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ২০ মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেখানে আরও বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্র ইউনিয়নের যেকোনো স্তরের যেকোনো কার্যক্রমের সঙ্গে অভিযুক্তের সংশ্লিষ্টতা অবৈধ হিসেবে বিবেচিত হবে। অভিযোগকারী ভবিষ্যতে যেকোনো (আইনি) পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করবে। ছাত্র ইউনিয়ন কাঙ্ক্ষিত নারীমুক্তি অর্জনের লড়াই অব্যাহত রাখবে এবং অভিযোগকারীর প্রত্যাশা অনুসারে নিজের কর্মীর কোনো ধরনের পুরুষতান্ত্রিক কার্যক্রমের ক্ষেত্রেও শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করবে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেছেন, আমাদের ফেসবুক পেজে সাংগঠনিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি আগের হলেও আমরা সেসময় জানতাম না। অভিযোগ পাওয়ার পর সাংগঠনিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে অভিযোগ স্বীকার করে আকিফ আহমেদ বলেন, ঘটনাটি করোনার লকডাউনের সময় ঘটেছিল। সম্প্রতি ছাত্র ইউনিয়নের কমিটিতে পদ পাওয়ার বিষয়টি সামনে এনে আমার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।