Ad

সবচেয়ে বেশি আয় করা ৫টি বাংলা সিনেমা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_05T00_03_02_735Z
Durbin News

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় ৫ নাম্বারে আছে "শান্ত কেন মাস্তান"। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া অপরাধ ধর্মী এই ছবিটি এখনো পর্যন্ত আয় করেছে ১০ কোটি ৫০ লাখ টাকার বেশি। অপরদিকে এটি বানাতে খরচ হয়েছিল মাত্র ৯০ লাখ টাকা।চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর ও আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান।এতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন কালজয়ী অভিনেতা মান্না। তার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ।এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন নাসরিন আক্তার, দিলদার, কাবিলা, হুমায়ুন ফরিদি, মিশা সওদাগর, ড্যানিরাজ সহ আরো অনেকে।"শান্ত কেন মাস্তান" মূলত ছিল ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি চলচ্চিত্র জিদ্দি এর রিমেক। বাংলা ছাড়াও ১৯৯৮ সালে তামিল ভাষায় পুনঃনির্মান করা হয়েছিল এটি, যার নাম দেয়া হয়েছিল ধার্মা।কালজয়ী এক বাংলা সিনেমার নাম "আম্মাজন"। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী নাট্য চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কাজী হায়াৎ।এতে দেখানো হয়েছিল মায়ের প্রতি একজন সন্তানের অকৃত্রিম ভালোবাসার নানা রুপ। "আম্মাজান" দেখার পর চোখের জল ফেলেনি এমন সিনেমাপ্রেমী খুব কমই আছে। সেই সময়ে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এটি। ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রে তালিকাতেও শুরুর দিকেই আছে এর অবস্থান। এখনো পর্যন্ত এটি আয় করেছে ১১ কোটি টাকা। অপরদিকে "আম্মাজান" নির্মানে খরচ হয়েছিল ১ কোটি দুই লাখ টাকা।মুক্তির আগের দিনই ১ কোটি ৪ লাখ টাকার বিনিময়ে প্রযোজনা ও সঙ্গীত সত্ব বিক্রি করেছিলেন এই ছবির প্রযোজক। অর্থাৎ মুক্তির একদিন আগেই মুনাফা হয়েছিল ২ লক্ষ টাকা।ছবিটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শবনাম, আর ছেলের চরিত্রে ছিলেন জনপ্রিয় নায়ক মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ সহ আরো অনেকে।১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল সালমান শাহ অভিনীত সিনেমা ‘সত্যের মৃত্যু নেই’। সেরা ব্যবসাসফল বাংলা সিনেমার তালিকায় তিন নাম্বারে আছে এটি।১৫৬ মিনিটের এই চলচ্চিত্রটি আয় করেছে ১১ কোটি ৫০ লাখ টাকা। এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেমা এটি।সালমান শাহ এর মৃত্যুর মাত্র কয়েকদিন পর মুক্তি পেয়েছিল "সত্যের মৃত্যু নেই"। তাই পর্দার সামনে বসে প্রিয় অভিনেতাকে স্মরণ করে অনেকেই অঝোর ধারায় কেদেছেন।সালমান ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, শাহনাজ, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ ও রাজীব।আর পরিচালনায় ছিলেন ছটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। প্রযোজনা কোম্পানি হিসেবে ছিল আনন্দ মুভিজ।ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে আছে " স্বপ্নের ঠিকানা। এতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক সালমান শাহ।১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখনো পর্যন্ত আয় আয় করেছে ১৯ কোটি টাকা। শুরুতে এটি শুধু ঢাকার বাইরে মুক্তি দেয়া হয়েছিল। পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদা থাকায় ঢাকা সহ সারাদেশে মুক্তি পেলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল।৯০ এর দশকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ। যার মূলে ছিল ব্যাতিক্রম ধর্মী স্টাইল এবং রোমান্টিকতা।এম এ খালেক পরিচালিত "স্বপ্নের ঠিকানায ছবিতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেন শাবনূর, সোনিয়া, রাজীব, প্রবীর মিত্র, আবুল হায়াত, দিলদার, ডলি জহুর সহ আরো অনেক কলাকুশলী।এখনো পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ১৯৮৯ সালে মুক্তির পর গত ৩৩ বছরে এর আয়কে ছুতে পারেনি অন্য কেউ।ছবিটি নির্মানে মোট ব্যয় হয়েছিল মাত্র ২০ লাখ টাকা। অপরদিকে সেই সময়ে মোট ১ হাজার ২০০টি হলে মুক্তি পাওয়া এই সিনেমা আয় করেছে ২০ কোটি টাকার বেশি।এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনফারজানা ববি, সাইফুদ্দিন, নাসির খান, শওকত, আকবর, প্রবীর মিত্র, রওশন জামিল এবং দিলদার। আর পরিচালনায় ছিলেন তোজাম্মেল হক বাবুল।বাংলাদেশে চলচ্চিত্রটির ব্যপক সফলতার পর ভারতের পশ্চিমবঙ্গেও পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল। ছবির পাশাপাশি ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ শিরোনামের গানটি তখনকার সময়ে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad