নেত্রকোণা প্রতিনিধিঃ হৃদয় রায় সজীব
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় আসামী অপুর্বকে এক দিনের পুলিশী হেফাজতে ( রিমান্ড) পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আমীন ভুইয়া কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো: আসাদুজ্জামান জানান, গতকাল ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে অপূর্বকে সোপর্দ করা হয়েছিল। আজ রিমান্ড শুনানি হয়। পরে বিচারক এক তিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
২২ বছর বয়সী যুবক অপুর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। নিহত আলিফের শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।









