কক্সবাজার প্রতিনিধিঃরিয়াজ উদ্দিন রিয়াদ
কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের
(২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হিমছড়ি ভাঙার মোড় এলাকার এক্সোটিকা সাম্পান সংলগ্ন সৈকত পয়েন্টে সাগরের জোয়ারের পানিতে তার মরদেহ ভেসে আসে। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।
নিহত নাফিসুর রহমান নিবিড় রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
(CSE) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর (বুধবার) বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর সংলগ্ন সৈকত
পয়েন্টে গোসল করতে নামে।
সাগরের প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের তোড়ে
তারা ভেসে যেতে থাকলে তাৎক্ষণিকভাবে কয়েকজন উদ্ধার পেলেও নিবিড়সহ কয়েকজন নিখোঁজ হন।









