

শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি বলেছেন, চলতি বছরের এস এস সি ও এইচ এস সি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত থাকবে ।
সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
সংক্ষিপ্ত সিলেবাস দেয়ার কারণ জানিয়ে দিপু মনি বলেন, শিক্ষার্থীরা স্বাভাবিক অবস্থায় ৩১৬ কর্মদিবস ক্লাস পায়। কিন্তু বর্তমানে দশম শ্রেণির ছাত্ররা ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক ভাবে ক্লাস পেলে সর্বমোট ১৬২ দিন ক্লাস পাবে যা পর্যাপ্ত নয়়।
এ সময় এইচএসসির বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩৩০ দিন ক্লাস পাওয়ায় কথা ছিল। কিন্তু সে জায়গায় তারা সর্বমোট ২০০ দিন ক্লাস পায়়।
দিপুমণি আরও বলেন, সাধারণত এসএসসি ও এর সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও এর সমমান পরীক্ষা হয় এপ্রিলে। তবে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে এবং এইচএসসি হবে জুনে। পরীক্ষা সব বিষয়ে এবং সম্পূর্ণ মার্কিং পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।



