
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বৃহস্পতিবারের (২১ এপ্রিল) অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা পিছিয়ে ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। তবে বাকি পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে আজকের পরীক্ষা পেছানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।


