শিক্ষা


জানালা দিয়ে মাথা বের করাই কাল হলো ঢাবি ছাত্রের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মার্চ ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

জানালা দিয়ে মাথা বের করাই কাল হলো ঢাবি ছাত্রের

নিজস্ব প্রতিবেদক: পাবনায় চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলার পাকশি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।


নিহত মাহাবুব আদর ঢাবির মার্কেটিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন হাজী মুহম্মদ মুহসীন হলে। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে।


মাহবুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান ও নিহতের চাচা ফরহাদ হোসেন।


ফরহাদ হোসেন জানান, সকালে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাকশি সেতুতে লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় মাহবুব। তার মাথা ট্রেনের জানালা দিয়ে বের করা ছিল।


প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, মাহবুবের মৃত্যুর বিষয়টি আমরা তার বন্ধুদের মাধ্যমে জেনেছি। সঙ্গে সঙ্গে প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকেও জানানো হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।


নিহত মাহবুব বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তার বাবার নাম মো. হান্নান মিঠু। মাহববুব জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাসের পর ২০১৯ সালে ঢাবিতে ভর্তি হন।

 

এদিকে মাহবুবের অকাল মৃত্যুতে তার সহপাঠীরা ভেঙে পড়েছেন। শোকের ছায়া নেমে এসেছে হাজী মুহম্মদ মুহসীন হলে।


জনপ্রিয়


শিক্ষা থেকে আরও পড়ুন

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল মিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার।

সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়

দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।