
মুসলামানদের জন্য পবিত্র রমজান মাসের আংশিক বন্ধ এবং ঈদুর ফিতরের ছুটি শেষে সকল ধরণের শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
স্কুল কলেজের জন্য নির্ধারিত ১৭ দিন এবং প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের বন্ধ শেষ হয় শনিবার (৭ মে)।
স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় ২১ এপ্রিল (শনিবার) থেকে ৭ মে (শনিবার) পর্যন্ত। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ পায় ১৪ দিন। তাদের ঈদের ছুটি ২৪ এপ্রিল (মঙ্গলবার) থেকে ৭ মে (শনিবার) পর্যন্ত ছিল। তবে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন তারিখে ছুটি দেয়ায় আগে থেকে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।
তবে বিগত বছরগুলোতে প্রাথমিক উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান পর্যন্ত সম্পূর্ণ রমজান মাস বন্ধ থাকলেও এ বছর করোনার কারণে শিক্ষার্থীদের পাঠের ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানের মধ্যেও পাঠ কার্যক্রম চালু রাখে সরকার।


