
২০২২ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত হয়েছে। তিন ঘন্টার পরিবর্তে ২ ঘন্টা এবং ১০০ নম্বরের পরিবর্তে ৪৫-৫৫ নম্বরের মধ্যে পরীক্ষা নেয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি আমিরুল ইসলামের স্বাক্ষরিত নম্বর বিভাজন ও সময় নির্দেশিকার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। রোববার (৮ মে) এটি প্রকাশ হয়।
সেখানে বলা হয়, ‘রচনামূলক পরীক্ষা ২ ঘন্টা ৩০ মিনিটের পরিবর্তে ১ ঘন্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক ৩০ মিনিটের পরিবর্তে ২০ মিনিটে হবে।
এ বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষা ২২ আগষ্ট থেকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
করোনার ফলে এ বছর যারা পরীক্ষা দিবে তারা দীর্ঘদিন স্বশরীরে ক্লাসে উপস্থিত হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বোর্ডের কর্তৃপক্ষ জানান।



