শিক্ষা


শিক্ষার্থীরা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে: ডা. দীপু মনি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ মার্চ ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

শিক্ষার্থীরা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে: ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী শিক্ষার্থীরা যত বিষয়ই পড়ুক না কেন ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না।
আজ  রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। ৬ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন শেখানো হবে। 

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছি। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, যা এরই মধ্যে চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীরা আগে মুখস্থ করতো, আত্মস্থ করতে পারতো না। এখন আনন্দের মধ্য দিয়ে অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে।  যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে পারবে। এতে পরীক্ষাভীতি থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরী প্রমুখ। 



জনপ্রিয়


শিক্ষা থেকে আরও পড়ুন

ঘণ্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিসিবিরোধী আন্দোলনে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামকে ঘিরে চলমান বিরোধ, শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনায় টানা উত্তেজনায় কার্যত অচল হয়ে পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। টানা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

বিয়ে ইসলামে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি একটি পবিত্র বন্ধন, দায়িত্ব এবং ইবাদত। বর্তমান সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে নানা আলোচনা, বিতর্ক ও ভুল ধারণা রয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার সামনে আসে— প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি ইসলামে জায়েজ?

বিএমএর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি গওহারী ও সম্পাদক তানবীরুল ইসলাম

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কাউন্সিলে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব-এ অনুষ্ঠিত ‘শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।