Ad

যেই পাঁচটি দেশে বাংলাদেশের শিক্ষার্থীরা কম খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

উজ্জ্বল ক্যারিয়ারের আশায়, বর্তমানে বাংলাদেশের বহু শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশের পথে পাড়ি জমাতে ইচ্ছুক। তবে আর্থিক প্রতিবন্ধকতার জন্য অনেক শিক্ষার্থীর এই স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে যাচ্ছে।তবে এশিয়া ও ইউরোপে এমন পাঁচটি দেশ রয়েছে যেখানে খুব কম খরচেই উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে। দেখে নেওয়া যাক, সেই পাঁচটি দেশের তালিকা যেই দেশগুলো হতে পারে একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের মাধ্যম।জার্মানি বর্তমানে,বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ ইউরোপের অন্যতম দেশ জার্মানি। অন্যান্য দেশের তুলনায় এখানে পড়াশোনার ব্যয়'সহ জীবন নির্বাহের খরচ বেশ কম।সেইসঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সহজে খণ্ডকালীন চাকরি পাওয়ার সুযোগ তো রয়েছেই। জার্মানির প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর কোর্স কিংবা মাস্টার্স কোর্সের জন্য আলাদা ভাবে টিউশন ফি দেওয়ার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে একজন বিদেশী শিক্ষার্থীকে শুধুমাত্র সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিলেই চলে। প্রতিষ্ঠান ভেদে, সেমিস্টার ফি বাবদ একজন শিক্ষার্থীর প্রতি সেমিস্টারে খরচ হতে পারে বাংলাদেশী টাকায় ১১ হাজার ৩৭০ টাকা থেকে ৩৯ হাজার ৭৯৫ টাকা। (১০০-৩৫০ ইউরো) এসব ছাড়াও জার্মানিতে, থাকা-খাওয়া বিনোদন ইত্যাদির জন্য একজন শিক্ষার্থীর প্রতিমাসে খরচ হতে পারে বাংলাদেশী টাকায় প্রায় ৬৮ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকার উপরে। (৬০০-৯০০ ইউরো)।তবে পড়াশোনা, চাকরী এবং জীবনযাপন সহজ করতে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থীকে জার্মান ভাষা শিখে নিতে হবে। ফ্রান্স বাহিরের দেশগুলোতে উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সকে কেন্দ্র করে আগ্রহের শেষ নেই শিক্ষার্থীদের। দেশটির বিশ্ববিদ্যালয় গুলোতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ের খরচ বেশ কম হলেও, বাহিরের দেশের শিক্ষার্থীদের জন্য বছরে স্নাতক পর্যায়ে খরচ হতে পারে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫৬৩ টাকার মতো। অপরদিকে মাস্টার লেভেলে বছরে প্রায় ৪ লাখ ২৯ হাজারেরও বেশি টাকা খরচ হতে পারে।(২৭৭০-৩৭৭০ ইউরো)।ঐতিহ্যবাহী ফ্রান্সের বড় বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ মোটামুটি হলেও, ছোট শহরগুলোতে মাস প্রতি ৭৪ হাজার টাকার মধ্যেই জীবন নির্বাহ করা সম্ভব হয়।তবে ফ্রান্সে একজন বিদেশী শিক্ষার্থীকে জীবনযাত্রার খরচ বহন করতে তেমন একটা হিমশিম খেতে হবে না। কারণ সেখানে পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করারও সুযোগ রয়েছে। এতে করে একজন শিক্ষার্থী সপ্তাহে ৯১১৩ টাকা থেকে শুরু করে ১৩ হাজারেরও উপরে আয় করার সুযোগ পেয়ে থাকেন। (৮০-১২০+ ইউরো) মালয়েশিয়া কম খরচে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া হতে পারে একজন শিক্ষার্থীর জন্য আদর্শ স্থান৷ এইতো ২০১৮ সালেও, শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী শহর হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুর পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল।মালেশিয়ার যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রিতে খরচ হতে পারে বছর প্রতি প্রায় ২ লাখ ২৭ হাজার টাকা থেকে প্রায় ৫ লাখ ১২ হাজার টাকা পর্যন্ত। (২০০০-৪৫০০ ইউরো) পক্ষান্তরে, মাস্টার লেভেলে খরচ হতে পারে বছরে ৫৬ হাজার টাকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত। ( ৫০০-৪০০০ ইউরো) থাকা-খাওয়ার খরচও মালেয়শিয়াতে বেশ কম। জীবনযাত্রার খরচ মোটামুটি প্রতিমাসে ৫১ হাজার থেকে টাকা শুরু করে ৯১ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। (৪৫০-৮০০ ইউরো)হাঙ্গেরি ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় হাঙ্গেরিতে ভিসা জটিলতায় কম থাকায়, বর্তমানে বাংলাদেশের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমাতে ইচ্ছুক।এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে টিউশন ফি বেশ কম হয়ে থাকে। সেইসাথে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রতি শিক্ষাবর্ষে ১ লাখ ৩৬ হাজার থেকে ৫ লক্ষ ৬৯ হাজার ৯০১ টাকার মতো খরচ করতে হয়। (১২০০-৫০০০ ইউরো) শহর ভেদে বসবাসের জন্য মাস প্রতি ৪২ হাজার টাকা থেকে ৭৯ হাজার টাকার প্রয়োজন হয়। (৩৭৫-৭০০ইউরো)নরওয়ে ২০২৩ সালের আগেও নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের কোনরকম টিউশন ফি দিতে হতো না। তখন কেবল প্রতি সেমিস্টারে শিক্ষার্থী ইউনিয়ন ফি বাবদ ৩ হাজার ৪১৪ টাকা থেকে ৬ হাজার ৮২৯ টাকা পর্যন্ত খরচ হতো। (৩০-৬০ ইউরো)তবে বর্তমানে সকল আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি দেওয়া বাধ্যতামূলক। ব্যতিক্রম শুধু ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে।নরওয়ের ছোটখাটো শহরগুলোতে বসবাসের জন্য মাস প্রতি কমপক্ষে ৯১ হাজার টাকার মত খরচ হয়ে থাকে। (৮০০ ইউরো)।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad