শিক্ষা


এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ জুলাই ২০২৩, ১২:৫১ অপরাহ্ন, সোমবার

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
চলতি ২০২৩ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আজ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়া এ ফর্ম পূরণ চলবে ১৭ জুলাই পর্যন্ত। 

কোনো কারণে নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৭ জুলাই ফরম পূরণ করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে গত ১৫ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি শাখার জন্য বোর্ড থেকে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয়ে এবং ৪র্থ বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা হারে যুক্ত হবে।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে থেকে প্রকাশ করেছে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস।

তবে কোনো কারণে নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৭ জুলাই ফরম পূরণ করা যাবে।

গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। এ পরীক্ষা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।


জনপ্রিয়


শিক্ষা থেকে আরও পড়ুন

সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়

দেশের মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিখন ত্বরান্বিতকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘণ্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিসিবিরোধী আন্দোলনে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামকে ঘিরে চলমান বিরোধ, শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনায় টানা উত্তেজনায় কার্যত অচল হয়ে পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। টানা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

বিয়ে ইসলামে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি একটি পবিত্র বন্ধন, দায়িত্ব এবং ইবাদত। বর্তমান সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে নানা আলোচনা, বিতর্ক ও ভুল ধারণা রয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার সামনে আসে— প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি ইসলামে জায়েজ?