অনলাইনে ঘুরে-বেড়ানো এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বললো শিক্ষা বোর্ড
হেড অফ ডিজিটাল মিডিয়া


২০২৪ সালের এসএসসির পরীক্ষার একটি রুটিন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই রুটিন সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।রোববার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হতে পারে। তবে এখনও সময়সূচি ঠিক করা হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুক ও অন্যান্য অনলাইন মাধ্যমে ছড়ানো সময়সূচি বোর্ড থেকে প্রকাশিত নয়। পরীক্ষার সূচি এখনও চূড়ান্ত হয়নি। সূচি চূড়ান্ত হলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হতে পারে বলে তাতে উল্লেখ করা হয়।



