মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি দুইদিন ব্যাপী স্নাতক পাশ করা শিক্ষার্থীদের অনস্পট চাকরির আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৩১ র্মাচ) এমআইএসটি ক্যাম্পাসে শুরু হয়েছে এ আয়োজন।

পাশাপাশি ছাত্রছাত্রীদের গ্রাজুয়েশন পরবর্তী চাকরির ইন্টারভিউর অভিজ্ঞতাও প্রদান করা হবে এখানে।

citytouch 728-X-90

বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) গ্রাজুয়েট ব্যাচের শিক্ষার্থীগণ স্বতঃস্ফুর্তভাবে সংস্থাগুলোর স্টলে তাদের সিভি প্রদান করে।

পরবর্তীতে ছাত্রছাত্রীদের ইন্টারভিউ কার্যক্রম সংঘটিত হয়। অনুষ্ঠানে এমআইএসটি’র সর্বমোট ১২টি বিভাগের সাথে সমন্বয় করে প্রায় ৯০টি সংস্থা এতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান প্রমুখ।