

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ফলাফল সোমবার রাতে প্রকাশ হওয়ার কথা থাকলেও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক উপস্থিত না থাকতে পারায় তা একদিন পেছানো হয়েছে । মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টায় এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়াও বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হয়েছে মোট ১০০ নম্বরের এমসিকিউতে। যা বুয়েটের ও ঢাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৩৩ জন প্রতিযোগি প্রতিযোগিতা করেছেন


