ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ৩ জুন থেকে। এ বছর প্রতিটি আবেদনের জন্য শিক্ষার্থীকে অনলাইনে পরিশোধ করতে হবে এক হাজার টাকা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানান কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির।

তিনি জানান, গ ইউনিটের পরীক্ষা দিয়ে ঢাবি ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন, ‘খ’ইউনিটভুক্ত কলা অনুষদ ৪ জুন, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

citytouch 728-X-90

এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।