

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্টোক করেছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন তার সহধর্মিণী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।ফেসবুক স্টাটাসে তিশা জানান, সোমবার সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললো, এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে তার।বর্তমানে ফারুকীকে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিশা। আর ফারুকীর জন্য দোয়া চেয়েছেন।সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।