

একঝাক তরুণ ও তরুণীসহ বিভিন্ন বয়সি মানুষদের নিয়ে বাংলাদেশ কমেডি ক্লাব সারদিন ব্যাপী আনন্দ ভ্রমণ আয়োজন করে। প্রতি বছরই বাংলাদেশ কমেডি ক্লাব স্ট্যান্ড আপ কমেডিয়ান ও কমেডি অনুরাগীদের নিয়ে এই পিকনিকের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ কমেডি ক্লাব এবার আয়োজনে করে ৮ ম পিকনিকের। এবারের এই মিলন মেলা বসেছিল গাজীপুরের তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে। সারাদিন ব্যাপী খেলাধুলা, বিভিন্ন গেম শো, কালচারাল প্রোগ্রাম, ক্যাম্প ফায়ার, ফায়ার স্পিনিং এবং সব শেষে অনুষ্ঠিত হয় রেফেল ড্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমেডি ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি, বাংলাদেশ কমেডি ক্লাবের সভাপতি সাইফুর রহমান সাইফুল, সহ সভাপতি মোহাম্মদ পরশ, সাধারণ সম্পাদক ফজলুল হক সাকি, প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান রিজু, সহ প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, ঢাকা কমেডি ক্লাবের সভাপতি ওয়াসিউল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াদ, ডিরেক্টর সাঈদ তারেক সহ দেশ সেরা সব কমেডিয়ান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।