বিনোদন


যবিপ্রবিতে নওগাঁ জেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

যবিপ্রবিতে নওগাঁ জেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা
মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে নওগাঁ জেলা অ্যাসোসিয়েশন যবিপ্রবির বার্ষিক মিলনমেলা এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের কড়ই তলা চত্বরে উক্ত মিলনমেলা এবং নবীনদের বরণ অনুষ্ঠিত হয়। এতে যবিপ্রবিতে অধ্যায়নরত নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সবাই আড্ডা, গান, সহ বিভিন্ন ইভেন্ট এর মধ্যে দিয়ে সময় কাটান। 
বার্ষিক মিলনমেলা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নওগাঁ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান বলেন,  নওগাঁ স্টুডেন্ট এসোসিয়েশন,যবিপ্রবি আমাদের নাড়ির সংগঠন।আমরা সবসময়ই চেষ্টা করি নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসতে এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে।সকল শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এসোসিয়েশন সদা প্রস্তুত।
সংগঠনের সাধারণ সম্পাদক আল আরমান তার অনুভূতি প্রকাশ করে বলেন,  নওগাঁ স্টুডেন্ট এসোসিয়েশন,যবিপ্রবি আমাদের একমাত্র আবেগের বহিঃপ্রকাশ এর মাধ্যম।আমাদের শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিল যেনো সর্বদা বেশি থাকে অন্যান্য সকল শিক্ষার্থীর থেকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সাংগঠনিক সম্পাদক রিতু রানী সাহা তার অনুভূতি প্রকাশ করে বলেন,নওগাঁ স্টুডেন্ট এসোসিয়েশন,যবিপ্রবি এর শিক্ষার্থীরা যবিপ্রবি এর অনেক সেক্টরে সফলতা অর্জন করতেছে দিনের পর দিন।আমাদের শিক্ষার্থীরা অনেক ডিপার্টমেন্ট এর টপ স্কোরার,অনেক ডিপার্টমেন্ট এর ভালো খেলায়াড়(এমনকি জাতীয় দলের ক্রীড়াঙ্গন আমাদের শিক্ষার্থীরা মাতিয়ে তুলেছেসফলভাবে),অনেকে ভালো গায়ক/গায়িকা এবং নৃত্যশিল্পী আমাদের মধ্যে রয়েছে।আমরা সবসময়ই চেষ্টা করি এসব সফলতা উদযাপন করতে এবং তাদেরকে উৎসাহ দিয়ে আরো গতিশীল করতে। 
নবীন শিক্ষার্থী ফাহমিদা ইসলাম সুমী তার এ সংগঠন নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন আমি যখন  প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে এসে প্রথমে নিজেকে অনেক একা একা লাগতো।কিন্তু নওগাঁ স্টুডেন্ট এসোসিয়েশন,যবিপ্রবি এর কার্যক্রম আমাকে করেছে উৎফুল্ল ও আনন্দিত। আজকে পুরো অনুষ্ঠান শেষে মনে হয়েছে আমি আমার নিজের পরিবার ফিরে পেয়েছি।আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত এইরকম একটি সংগঠন এর সাথে যুক্ত হতে পেরে।
আরো একজন নবীন শিক্ষার্থী রিফাত বলেন আমি  এই ক্যাম্পাসে প্রথম পা দিয়েছি নওগাঁ স্টুডেন্টস এসোসিয়েশন এর হাত দিয়ে। ওনারা আমাকে ভর্তির  যাবতীয় কার্যাবলি সমাধান করেন এবং আমাকে আবাসিক হলে থাকার ব্যবস্থা করে দেন।এসব সুবিধা আমি পেয়েছি নওগাঁ স্টুডেন্ট এসোসিয়েশন এর সদস্য বলে।আমি এই সংগঠনের সদস্য হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। 
নবীন শিক্ষার্থীরা বলছেন, এই অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁ জেলা অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে ঐক্যবোধ এবং ভ্রাতৃত্বের বন্ধ আরও সুদৃড় হবে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান সহ আরও অনেক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আশা সংগঠনে সভাপতি এবং সাধারণ সম্পাদকের। 

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।