

গত বছরের শুরু থেকেই ওঠাপড়া চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রীয়ের আলিয়া সিদ্দিকির দাম্পত্য জীবনে। দাম্পত্য কলহের জেরে একাধিক বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে দু’জনকেই। যার ফলে দুই সন্তানকে নিয়ে দুবাই চলে যান অভিনেতার স্ত্রী আলিয়া। শুধু তাই নয়, স্বামী দায়িত্বজ্ঞানহীন, অন্য নারীতে আসক্ত— এমন নানা অভিযোগ আনেন। অভিনেতার উপর তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগও তোলেন তিনি। এমনকি নিজেরাই জানিয়ে দেন, তাঁরা বিবাহবিচ্ছিন্ন। কিন্তু, নতুন বছরে যেন বদলে গেল তাঁদের সম্পর্কের সমীকরণ। যে স্ত্রীর সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল, তাঁর সঙ্গেই আবার বিবাহবার্ষিকী উদ্যাপন করছেন অভিনেতা।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা ও সন্তানদের সঙ্গে একটি ভিডিয়ো দিয়ে আালিয়া লেখেন, ‘‘১৪তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছি।’’ যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই বিয়েরই আবার বার্ষিকী পালন করছেন তাঁরা।নওয়াজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীনই অন্য এক পুরুষের প্রেমে পড়েছিলেন আলিয়া। ‘বিগ বস্ ওটিটি’ প্রতিযোগী থাকাকালীন সেই প্রসঙ্গও তোলেন তিনি। আলিয়া বলেন, ‘‘ও আমার চোখ দেখে আমার প্রেমে পড়েছিল। পেশায় ও সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। ও আমাকে শ্রদ্ধা করে, আমাকে ভালবাসে। আমি ওর সঙ্গে থাকলে নিজেকে খুব নিরাপদ মনে করি। সেই জন্যই আমি দীর্ঘ ১৯ বছর পরে এই সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খুলেছি।’’ এক সময় বিস্তর কাদা ছোড়াছুড়ি চলেছে নওয়াজ় ও আলিয়ার মধ্যে। কিন্তু এত কিছুর পর ফের বিবাহবার্ষিকী পালন! তবে কি ফের এক হচ্ছেন আলিয়া-নওয়াজ? তাঁদের এই সপরিবার ছবি দেখে অবাক নেটিজেনরা। নিজেদের সম্পর্ককে আবার সুযোগ দিচ্ছেন কি না, সেই নিয়ে এখনই কিছু স্পষ্ট করেননি যুগল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।