

ঈদে উপলক্ষে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রূপান্তর’ নাটক নিয়ে উত্তপ্ত সামাজিক মাধ্যম। নাটকটির মাধ্যমে দেশে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করার অভিযোগ এনেছেন অনেক নেটিজেনরা। সেইসঙ্গে দিয়েছেন বয়কটের ডাক। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফলে তার বিরুদ্ধে ছোরা হয়েছে বয়কটের তীর। এ অবস্থায় জোভান সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে এরকম কাজ আর করবেন না। ইউটিউবে প্রকাশ করার পর থেকেই উঠেছে ঝড়, শুরু হয় আলোচনা ও সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে এ নাটকটির বিরুদ্ধে। দর্শকরা একসময় দেন বয়কটের ডাক।এদিকে পরিস্থিতি বেগতিক দেখে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নাটকটি। তাতেও মিটছে না ক্ষোভ। রূপান্তর-এর কেন্দ্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফলে নাটকটি বয়কটের সঙ্গে তারা জোভানের বিরুদ্ধে দিচ্ছে বয়কটের ডাক। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে এরকম কাজ আর করবেন না। ‘রূপান্তর’বিতর্কে জোভান এমন কাজ আর না করার সিধান্ত জানানএ প্রসঙ্গে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি। আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে।’ নাটকটি নিয়ে দর্শকের এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় কিংকর্তব্যবিমূঢ় জোভান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।’এদিকে নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। ধুয়ে দেওয়া হচ্ছে তাকে। এরকম আচরণকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অভিনেতা। তার ভাষায়, ‘এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।’ তবে নেটিজনেদের এমন সমালোচনাইয় জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন আর কোনো চরিত্রে অভিনয় করবেন না তিনি। অভিনেতা বলেন, ‘যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করবেন না।এ নিয়ে নেটিজেনদের কিংবা নিজের অনুসারীদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে জোভান বলেন, ‘আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব।’‘রূপান্তর’বিতর্কে জোভান এমন কাজ আর না করার সিধান্ত জানান১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় উন্মুক্ত করা হয় ইউটিউবে প্রকাশ করা হয় ‘রূপান্তর’। হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।জানা গেছে, গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে। যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে।চিত্রকর হিসেবে তিনি পেয়েছেন অনেক খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায়। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এ শিল্পীকে। কিন্তু তিনি সাফ সাফ জানিয়ে দেন, তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছিলেন ।তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি অবিকল একজন নারী।এমন গল্পে নির্মিত নাটকটি দেখার পর থেকেই শুরু হয় সমালোচনা। নাটকের মাধ্যমে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করার অভিযোগ এনে দেওয়া হয় বয়কটের ডাক। অবস্থা বেগতিক দেখে ১৬ এপ্রিল ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নাটকটি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।