

বিনোদন ডেস্কঃ চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন শিল্পীরা। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন শিল্পীরা। এ তালিকায় আছেন বাংলা সিনেমার সুপারস্টার শাবনূর। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন শাবনূর। সেখানে দেখা যায়, গাড়ি নিয়ে এফডিসিতে ঢুকছেন শাবনূর। তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত সকলে। প্রথমে শাবনূরকে উষ্ণ অভ্যর্থনা দিতে এগিয়ে আসেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। এরপর শাবনূরের সঙ্গে কুশলাদি বিনিময় করতে এগিয়ে আসেন রিয়াজ। এসময় নির্বাচন উপলক্ষে এফডিসিতে নিরাপত্তার আধিক্য দেখে খানিক বিস্মিত হন নায়িকা।লাইভে দেখা যায়, শাবনূরকে দেখে প্রার্থীদের অনেকেই আনন্দ ও বিস্ময় প্রকাশ করেন। সংবাদকর্মীরা ঘিরে ধরেন তাকে। মুহূর্তেই যেন আনন্দঘন পরিবেশ তৈরি হয় এফডিসিতে। ডিপজল, মিশা সওদাগর, রোজিনা, নাসরিনসহ অনেকেই ঘিরে ধরেন শাবনূরকে। তাকে পেয়ে সহকর্মীদের উচ্ছ্বাস এতটাই বেড়ে যায় যে সকলে একসঙ্গে নায়িকার নাম উচ্চারণ করায় মনে হচ্ছিল শাবনূরের নামে স্লোগান দিচ্ছেন তারা। এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। এবার মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।