হেড অফ ডিজিটাল মিডিয়া


জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার ঈদে একসঙ্গে দেখা গেছে। নব্বই দশক থেকে শুরু হয়ে এখনো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা গেছে তাদের। উপস্থাপক হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় অনুষ্ঠানটিতে একটি নৃত্যে পারফর্ম করেছেন সিয়াম-মেহজাবীন।সংগীতশিল্পী পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণের কণ্ঠে গানটির নৃত্যে সিয়াম-মেহজাবীনের সঙ্গে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরাও ছিলেন। এতে সিয়াম-মেহজাবীনের পারফর্ম বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।এবার এই জুটির মধ্যেই বিভেদ দেখা গেল! সোমবার (২২ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে বিকেল ৪টা ২৫ মিনিটে এক স্ট্যাটাসে অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’মেহজাবীন যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নাই-সিয়ামঅভিনেত্রীর এমন স্ট্যাটাসের ঠিক কিছুক্ষণ পরই পাল্টা একটি স্ট্যাটাস দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ অভিনেতা বিকেল ৪টা ৪১ মিনিটে লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নাই।’এদিকে মেহজাবীন কিংবা সিয়াম হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন―সেটি স্পষ্ট নয়। তবে নেটিজেনরা ধারণা করছেন, এটি কোনো নাটকের প্রচারণা হবে হয়তো। আবার কেউ কেউ ধারণা করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণা করছেন তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।